Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

১৫ মিনিটের জন্য

মাত্র ১৫ মিনিটের জন্য পর্দায় দেখা যাবে অভিনেতা সানি দেওলকে। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ ছবিতে হনুমানের ভূমিকায় অভিনয় করছেন সানি।

১৫ মিনিটের জন্য
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাত্র ১৫ মিনিটের জন্য পর্দায় দেখা যাবে অভিনেতা সানি দেওলকে। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ ছবিতে হনুমানের ভূমিকায় অভিনয় করছেন সানি। এই চরিত্রকে মাত্র ১৫ মিনিটের জন্য পর্দায় দেখা যাবে বলে খবর। তবে পরের পার্টে অর্থাৎ ‘রামায়ণ: পার্ট ২’ ছবিতে হনুমান চরিত্রটি বিশেষ গুরুত্ব পাবে বলে নির্মাতাদের সূত্রে জানানো হয়েছে। সম্প্রতি রণবীর কাপুর অভিনীত এই সিনেমার প্রথম টিজার প্রকাশ্যে এসেছে। তা ঘিরেই উৎসাহের পারদ চড়েছে ছবিটি ঘিরে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রু সদস্যরা কাজ করছেন সিনেমায়। এই ছবিতে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সানি নিজেও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, ‘এই সুযোগ পেয়ে আপ্লুত। এটা আমাদের সত্য, আমাদের ইতিহাস।’

Advertisement
সম্পর্কিত সংবাদ