Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্যপ্রাণীদের খাবার ও মানুষের কর্মসংস্থান, দুই কাজই অভিনব উপায়ে হচ্ছে গোরুমারা ও জলদাপাড়ায়

একদিকে জঙ্গলে বন্যপ্রাণীদের খাবারের সংস্থান। অন্যদিকে গ্রামের মানুষের কর্মসংস্থান। এই দুই লক্ষ্য নিয়ে ডুয়ার্সের গোরুমারা ও জলদাপাড়ায় ৩৮০ হেক্টর জমিতে চলছে ঘাস রোপণের কাজ

বন্যপ্রাণীদের খাবার ও মানুষের কর্মসংস্থান, দুই কাজই অভিনব উপায়ে হচ্ছে গোরুমারা ও জলদাপাড়ায়
  • ২৭ আগস্ট, ২০২৫ ১১:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: একদিকে জঙ্গলে বন্যপ্রাণীদের খাবারের সংস্থান। অন্যদিকে গ্রামের মানুষের কর্মসংস্থান। এই দুই লক্ষ্য নিয়ে ডুয়ার্সের গোরুমারা ও জলদাপাড়ায় ৩৮০ হেক্টর জমিতে চলছে ঘাস রোপণের কাজ। ঢেড্ডা, চেপ্টি, পুরুন্ডি, মালসা সহ ১২ প্রজাতির ঘাস লাগানো হচ্ছে। এই সমস্ত ঘাস হাতি, গন্ডার সহ তৃণভোজী বন্যপ্রাণীদের অত্যন্ত পছন্দের। ঘাসজমির এলাকা বৃদ্ধির কাজে মিলছে জোড়া ফল। একদিকে যেমন জঙ্গলে হাতি, গন্ডারের খাবারের চাহিদা মিটবে, ফলে তাদের লোকালয়ে বেরিয়ে আসার প্রবণতা কমবে, তেমনই এলাকার মানুষের কর্মসংস্থান হচ্ছে।

Advertisement

জলদপাড়ায় ৩০০ হেক্টর জমিতে এবং গোরুমারায় ৮০ হেক্টরে ঘাস লাগানো হয়েছে। আর এর মাধ্যমে জলদাপাড়ায় লক্ষাধিক কর্মদিবস তৈরি করা সম্ভব হয়েছে। গোরুমারায় সৃষ্টি হয়েছে ২৫ হাজার কর্মদিবস। জঙ্গল লাগোয়া বনবস্তির বাসিন্দাদের ওই ঘাস লাগানোর কাজে নিযোগ করা হয়েছে। যাঁদের বেশিরভাগই মহিলা। বন্যপ্রাণীদের বিচরণ ক্ষেত্র জঙ্গলের অনেক দুর্গম এলাকাতেও বাড়ানো হচ্ছে ঘাসজমি। ঝোরা, নদী পেরিয়ে যেতে হয় সেখানে। ফলে কুনকি হাতিদের পিঠে করে শ্রমিকদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন গোরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ