Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

১৮ ঘণ্টা পরে বিমান ওঠানামা শুরু হিথরোতে

১৮ ঘণ্টা পরে বিমান ওঠানামা শুরু হিথরোতে
  • ২২ মার্চ, ২০২৫ ১০:০৩
Prefer us on Google

লন্ডন: টানা ১৮ ঘণ্টা বন্ধ থাকার পরে অবশেষে অনেকটা স্বাভাবিক হল লন্ডনের হিথরো বিমানবন্দরের পরিষেবা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা নাগাদ প্রথম উড়ান অবতরণ করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও ।ষে.বন্দ.পপরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে হিথরোর চিফ এক্সিকিউটিভ জানিয়েছেন, ‘আগামী কাল সকাল থেকে অন্য দিনের মতো পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।’

Advertisement

ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিথরো। সেটি ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকায় বিশ্বজুড়ে উড়ান পরিষেবা ব্যহত হয়ে পড়ে। সমস্যার মধ্যে পড়েন হাজার হাজার যাত্রী। ঘটনাচক্রে শনিবার সকালেই লন্ডন রওনা হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে সেই সফর সূচিতে সামান্য বদল আনা হয়েছে। শনিবার রাত ৮টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দুবাই রওনা হবেন তিনি। সেখানে পৌঁছনোর পর, সেদিনই পাড়ি দেবেন লন্ডনের উদ্দেশে। তবে হিথরো নয়, তার বদলে মুখ্যমন্ত্রী নামবেন লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে।

জানা গিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হিথরো থেকে দেড় মাইল দূরে হেজ এলাকায় ওই বিদ্যুতের সাবস্টেশনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে শতাধিক মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে শুধু হিথরো নয়, আশপাশের ১৬ হাজার বাড়ি মিলিয়ে লন্ডনের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। তার জেরে বিমানবন্দর শুধু নয়, হিথরোগামী সব ট্রেনের পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ