Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইমরান খানের মৃত্যুর দাবি, গুজব তকমা পাক বাহিনীর

জেলেই মৃত্যু হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। পাকিস্তানি সাংবাদিক ওজাহত সইদের এই দাবি ঘিরেই মঙ্গলবার থেকেই সরগরম আন্তর্জাতিক মহল।

ইমরান খানের মৃত্যুর দাবি, গুজব তকমা পাক বাহিনীর
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: জেলেই মৃত্যু হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। পাকিস্তানি সাংবাদিক ওজাহত সইদের এই দাবি ঘিরেই মঙ্গলবার থেকেই সরগরম আন্তর্জাতিক মহল। ইমরানকে নিয়ে দু’পর্বের সিরিজ প্রকাশিত হয়েছে সইদের ইউটিউব চ্যানেলে। ‘ইমরান কি আমাদের মধ্যে রয়েছেন’ এবং ‘ইমরানের কী হল’ শীর্ষক সেই খবরগুলিতে রাওয়ালপিন্ডিতে পাক সেনার জেনারেল হেডকোয়াটার্সের তিনটি সূত্র উদ্ধৃত করেন ওই সাংবাদিক। বলেন, সূত্রগুলি তাঁকে জানিয়েছে, জেল হেফাজতে ইমরানের মৃত্যু হয়েছে। যদিও বুধবার ইমরানের মৃত্যু সংক্রান্ত খবরকে সরাসরি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। আর সইদও জানিয়ে দেন, ইমরানের মৃত্যু নিয়ে তিনি নিশ্চিত নন। তাঁর কথায়, ‘আর্মি হেডকোয়াটার্সের পক্ষে তিনজন ইমরানের স্বাস্থ্য নিয়ে আমার কাছে উদ্বেগ প্রকাশ করেন। তবে ইমরানের মৃত্যু নিয়ে কোনো প্রমাণ তাঁরা দেননি।’ এরপরেই অবশ্য সইদ বলেন, ‘ইমরান কেমন রয়েছেন, সে সম্পর্কে তথ্য প্রকাশের জন্যই কৌশলগতভাবে আগের খবরগুলি প্রকাশ করেছি।’

Advertisement

মঙ্গলবারই আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে যান তাঁর পরিবারের সদস্যরা এবং তাঁর দল পিটিআইয়ের বেশ কয়েকজন পদাধিকারি। তাঁদের দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ সামনে আসতেই ২৭ সেপ্টেম্বর ‘ইসলামাবাদ চলো’র ডাক দিয়েছে পিটিআই।

Advertisement
সম্পর্কিত সংবাদ