Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি, গ্রেপ্তার পাঁচ আফগান নাগরিক

মধ্যপ্রদেশের জব্বলপুরে বসে আফগানিস্তান সহ বিদেশি নাগরিকদের ভুয়ো নথির বিনিময়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগে চক্রের পান্ডাকে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট থেকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশ।

ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি, গ্রেপ্তার পাঁচ আফগান নাগরিক
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যপ্রদেশের জব্বলপুরে বসে আফগানিস্তান সহ বিদেশি নাগরিকদের ভুয়ো নথির বিনিময়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগে চক্রের পান্ডাকে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট থেকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশ। অভিযুক্ত জাফর আলি খানও ভুয়ো ভারতীয় নথি জোগাড় করে এদেশের পাসপোর্ট তৈরি করেছিল। মধ্যপ্রদেশ থেকে পালিয়ে এসে সে ভবানীপুর এলাকায় থাকতে শুরু করে। জাফরের কাছ থেকে পাসপোর্ট কেনা আরও চার আফগানকে বেনিয়াপুকুর থেকে ধরা হয়েছে। ভবানীপুর থানাকে সঙ্গে নিয়ে মধ্যপ্রদেশ পুলিশ শুক্রবার সকালে তাদের ধরে। 

Advertisement

বছর দুই আগে মধ্যপ্রদেশের জব্বলপুরে কাজে যায় জাফর। সেখানে পাকাপাকিভাবে থাকতে শুরু করে। জব্বলপুর থেকে জন্মের ভুয়ো শংসাপত্র আধার, ভোটারসহ বিভিন্ন ভারতীয় নথি বানায়। এগুলি জমা করে আসল ভারতীয় পাসপোর্ট তৈরি করে। কিছুদিন আগে মধ্যপ্রদেশের পাসপোর্ট অফিস জাফর নামে এক ব্যক্তির পাসপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করে চিঠি পাঠায়। তার ভিত্তিতে মধ্যপ্রদেশ এটিএসের অফিসাররা তার জমা দেওয়া নথি যাচাই করতে গিয়ে জানতে পারেন সেগুলি ভুয়ো। এই নথি জমা করেই সে আসল ভারতীয় পাসপোর্ট তৈরি করেছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর কলকাতায় পালিয়ে এসেছে। টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 
তাকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, সে প্রথমে নিজের জন্য পাসপোর্ট তৈরি করেছিল। তারপর সে আফগান, বাংলাদেশিসহ বিভিন্ন বিদেশী নাগরিকদের ভারতীয় পাসপোর্ট তৈরির করে দেওয়ার কারবার শুরু করে। প্রথমে সে দালালের মাধ্যমে ভুয়ো নথি তৈরি করত। পরে জব্বলপুরে বসে এগুলি বানাতে শুরু করে। অবৈধভাবে ভারতে থাকা  আফগান, বাংলাদেশি নাগরিকরা তার সঙ্গে যোগাযোগ শুরু করে। টাকার বিনিময়ে তাদের নথি বানিয়ে দিত। তারপর সেগুলি 
জমা করে পাসপোর্ট তৈরি হত তার মাধ্যমেই। একাধিক বিদেশিকে সে এভাবে পাসপোর্ট করিয়ে 
দিয়েছে বলে জানা গিয়েছে। নথি ও পাসপোর্ট করে দেওয়ার জন্য কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নেওয়া হতো বলে জেনেছে মধ্যপ্রদেশে এটিএস। তাকে জেরা করে জানা যায়, কলকাতায় থাকা চার আফগান নাগরিক তার কাছে ভুয়ো ভারতীয় নথি তৈরি করেছে। তাই দিয়ে সে তাদের ভারতীয় পাসপোর্ট বানিয়ে দিয়েছে।  এরপরই ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। জেরায় ধৃতরা জানিয়েছে তারা জাফরের এজেন্ট হিসাবে কাজ করছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ