Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নদীতে পড়ে মৃত্যু মৎস্যজীবীর, নিখোঁজ ১

নদীতে ডুবে মৃত্যু হল এক মৎস্যজীবীর। ঘটনাটি ঘটেছে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে। মৃতের নাম বিজয় হালদার (৬৫)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের লালগোলায়।

নদীতে পড়ে মৃত্যু মৎস্যজীবীর, নিখোঁজ ১
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: নদীতে ডুবে মৃত্যু হল এক মৎস্যজীবীর। ঘটনাটি ঘটেছে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে। মৃতের নাম বিজয় হালদার (৬৫)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের লালগোলায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, এফ বি বাবা লোকনাথ নামক একটি ট্রলারে কাজ করতেন বিজয়বাবু। শুক্রবার রাত ন’টা নাগাদ ট্রলারের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ নদীতে পড়ে যান। সঙ্গী মৎস্যজীবীরা তা দেখার পর খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদী থেকে দেহ উদ্ধার হয়। পুলিস ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে দেহ পাঠিয়েছে। অন্যদিকে শনিবার সন্ধ্যায় এক মৎস্যজীবী ছোট একটি নৌকায় ট্রলারে উঠবেন বলে রওনা দিয়েছিলেন। আচমকা পড়ে যান হাতানিয়া দোয়ানিয়া নদীতে। জলে তলিয়ে যান তিনি। কাকদ্বীপ থানা ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছে। মৎসজীবীর খোঁজ মেলেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ