Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রথমবার বেঙ্গল টপার, চিরদিনই তুমি যে আমার

দুর্গাপুজোর সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় মোড় ঘুরেছে। পুজোর পরের সপ্তাহেও টিআরপি তালিকার নতুন ধারা অব্যাহত

প্রথমবার বেঙ্গল টপার, চিরদিনই তুমি যে আমার
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পূর্বাশা দাস: দুর্গাপুজোর সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় মোড় ঘুরেছে। পুজোর পরের সপ্তাহেও টিআরপি তালিকার নতুন ধারা অব্যাহত। চলতি সপ্তাহেও রয়েছে নয়া চমক। প্রথমবারের জন্য ‘বেঙ্গল টপার’-এর তকমা ছিনিয়ে নিয়েছে জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ৬.১ নম্বর নিয়ে টিআরপি তালিকায় প্রথমস্থানে রয়েছে দিতিপ্রিয়া রায় ও জীতু কমল অভিনীত এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে গত সপ্তাহের টপার ‘পরিণীতা’। তৃতীয় স্থান ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’। 

Advertisement

বিগত কয়েক সপ্তাহের টিআরপির তালিকার চেনা হিসেবে এই সপ্তাহে মেলেনি। ‘পরশুরাম আজকের নায়ক’, ‘রাজ রাজেশ্বরী রানি ভবানী’র মতো ধারাবাহিক প্রথম পাঁচে জায়গা করে নিতে ব্যর্থ। উৎসবের মরসুমে টিআরপি তালিকায় এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের চিত্রনাট্যেও মা দুর্গার আবাহনে দর্শকের মন মজেছে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য-অপর্ণার প্রেমপর্ব এবং দুর্গাপুজো বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে ‘পরিণীতা’ ধারাবাহিকের বসু বাড়ির দুর্গাপুজোও দর্শক ধরে রাখতে সমর্থ হয়েছে।
প্রথমবার বেঙ্গল টপার হওয়ায় খুশির হাওয়া ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের কলাকুশলীদের মধ্যে। ধারাবাহিকের অপর্ণা ওরফে দিতিপ্রিয়া রায়ের সদ্য অস্ত্রোপচার হয়েছে। এরই মধ্যে বেঙ্গল টপার এর খুশির খবরে উচ্ছ্বসিত অভিনেত্রী। তিনি জানিয়েছেন, অস্ত্রোপচারের পর এখন অনেকটাই ভালো আছেন। কয়েকদিন বিশ্রাম নিয়েই ফের কাজে ফিরবেন। 
অন্যদিকে ধারাবাহিকের আর্য সিংহ রায় অর্থাৎ জীতু বরাবরই বিশ্বাসী কঠোর পরিশ্রম, সততা এবং দর্শকের আশীর্বাদে। সমাজমাধ্যমে জীতু লিখেছেন, ‘সাফল্যে আমি কখনওই উত্তেজিত হই না বা ব্যর্থতাতেও খুব ভেঙে পড়ি না। সাফল্য বা ব্যর্থতা খুবই ক্ষণস্থায়ী। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। আমার সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ