পুরুলিয়ায় বাজি বিস্ফোরণ: এনআইএ চেয়ে মামলা দায়ের
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরুলিয়াতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে দিয়ে তদন্তের আবেদন জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।  মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। আবেদন মঞ্জুর করেছে আদালত। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement