Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার এক

বড়ো সাফল্য নানুর পুলিশের। আগ্নেয়াস্ত্র সহ ১৮ রাউন্ড কার্তুজ নানুর এলাকা থেকে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে

আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার এক
  • ১ আগস্ট, ২০২৬ ১২:৩৮
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর : বড়ো সাফল্য নানুর পুলিশের। আগ্নেয়াস্ত্র সহ ১৮ রাউন্ড কার্তুজ নানুর এলাকা থেকে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 

Advertisement


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে নানুরের বাসাপাড়া এলাকার দান্যপাড়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জেরার সময় ওই ব্যক্তি বাড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুত থাকার কথা স্বীকার করে সে। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৩৬ ইঞ্চি ডাবল-ব্যারেল আগ্নেয়াস্ত্র এবং ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। তারপর ঘটনাস্থল থেকেই আলাউদ্দিন শেখকে গ্রেপ্তার করে তদন্তকারী দল।


তদন্তকারীরা জানিয়েছেন, স্বতঃপ্রণোদিতভাবে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই । উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস এবং কীভাবে তা অভিযুক্তের কাছে পৌঁছল এবং এর সঙ্গে অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ