Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ঢাকা বিমানবন্দরে আগুন, ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে

দমকলের মোট ৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাঠানো হচ্ছে পাঠানো হচ্ছে আরও ২৮টি ইউনিট।

ঢাকা বিমানবন্দরে আগুন, ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে
  • ১৮ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

Advertisement

ঢাকা, ১৮ অক্টোবর : আগুনের গ্রাসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে। যার ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে। বর্তমানে দমকলের মোট ৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাঠানো হচ্ছে পাঠানো হচ্ছে আরও ২৮টি ইউনিট। ফায়ার সার্ভিসের এক আধিকারিককে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর যায় দমকলের কাছে। দ্রুত একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ন’টি ইউনিট। পরিস্থিতি বিচার করে আরও ইউনিট ডেকে পাঠানো হয়। যদিও বিমানবন্দর চত্বরে অগ্নিকাণ্ডের কোনও প্রভাব পড়েনি উড়ান চলাচলের উপরে। এক আধিকারিক জানিয়েছেন যে, ‘বিমানবন্দরের সমস্ত ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে সবাইকে নিরাপদ এবং সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। কীভাবে সেখানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির সংক্রান্ত কোনও তথ্য কর্তৃপক্ষ জানাতে পারেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ