Bartaman Logo
১৮ জুন, ২০২৬

মধ্যপ্রদেশে রাজধানী এক্সপ্রেসে আগুন, পুড়ে ছাই দু’টি কামরা

তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন। রবিবার ভোরে মধ্যপ্রদেশের রতলামে দিল্লগামী ট্রেনটির একটি কামরায় আগুন লাগে। দেখতে দেখতে আরও একটি কামরাকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। দু’টি কামরাই ভস্মীভূত হয়ে গিয়েছে।

মধ্যপ্রদেশে রাজধানী এক্সপ্রেসে আগুন, পুড়ে ছাই দু’টি কামরা
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন। রবিবার ভোরে মধ্যপ্রদেশের রতলামে দিল্লগামী ট্রেনটির একটি কামরায় আগুন লাগে। দেখতে দেখতে আরও একটি কামরাকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। দু’টি কামরাই ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনায়  হতাহতের কোনো খবর নেই। ৬৮ জন যাত্রীকে সময়মতো উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলছে। 

Advertisement

রেল সূত্রে খবর, ভোর পৌনে ৪টে নাগাদ রতলাম জংশন ছাড়ে ট্রেনটি। কোটা রেল ডিভিশনের অন্তর্গত আলট ও লুনিরিচ্ছা স্টেশনের মাঝে আচমকা বি১ কামরায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে ট্রেন থামান চালক। কামরায় থাকা ৬৮ জন যাত্রীকে তড়িঘড়ি বের করে আনা হয়। কিছুক্ষণ পরে সেকেন্ড লাগেজ কাম গার্ড ভ্যানেও আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্র ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত কামরা দু’টিকে দ্রুত আলাদা করে দেওয়া হয়। পরে যাত্রীদের অন্য একটি কামরায় তুলে দেওয়া হয়। রাজস্থানের কোটা পর্যন্ত এভাবেই যায় ট্রেনটি। রতলামের ডিআরএম অজয় কুমার কালরা বলেন, ‘কোটায় ট্রেনের সঙ্গে আরও একটি কামরা জুড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’ অগ্নিকাণ্ডের জেরে দিল্লি-মুম্বই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। কমপক্ষে পাঁচ থেকে ছ’টি ট্রেনের সময় পরিবর্তন করে রেল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ