নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা: মঙ্গলবার সাতসকালে কলকাতা শহরে অগ্নিকাণ্ড। এবার ঘটনাটি ঘটেছে আলিপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ ভবনের শিক্ষা বিভাগে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। আগুনে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

স্থানীয় ও দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ এই বহুতল ভবনের ছ'তলার একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন উপস্থিত লোকজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশও। কিছুক্ষণের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। সঙ্গে ছিলেন সিভিল ডিফেন্সের কর্মীরা। যদিও আগুন নেভাতে খুব একটা বেগ পেতে হয়নি দমকলকর্মীদের। কিছুক্ষণের চেষ্টায় তা নিয়ন্ত্রণে চলে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিশদ খবর পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে সাতসকালে আগুন লাগার ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।