Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টেক্সমেকোর বেলঘরিয়া ডিভিশনে অগ্নিকাণ্ড

শনিবার রাতে টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বেলঘড়িয়া ডিভিশনের একটি কারখানার অয়েল ট্যাঙ্কারে আচমকা আগুন লাগে।

টেক্সমেকোর বেলঘরিয়া ডিভিশনে অগ্নিকাণ্ড
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বেলঘড়িয়া ডিভিশনের একটি কারখানার অয়েল ট্যাঙ্কারে আচমকা আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে কারশেডে। মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় ফাইবার শেড। শ্রমিকরা প্রথমে নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তিনটি দমকলের ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারখানা খালি করে গেট বন্ধ করা হয়। টেক্সমেকো এলাকা ও সংলগ্ন কোয়ার্টারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দমকলের দাবি, বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কোনও শ্রমিক হতাহত হননি। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ