Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি হাসপাতালে আগুন, রক্ষা ১৯০ জনের

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড। রবিবার সকালে কমলা রাজা হাসপাতালের এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকলের তৎপরতায় রক্ষা পেয়েছেন রোগীরা।

সরকারি হাসপাতালে আগুন, রক্ষা ১৯০ জনের
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গোয়ালিয়র: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড। রবিবার সকালে কমলা রাজা হাসপাতালের এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকলের তৎপরতায় রক্ষা পেয়েছেন রোগীরা। আগুন লাগার পর গাইনোকোলজি বিভাগের ১৯০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাসপাতালের প্রসূতি বিভাগের আইসিইউর শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেই সময় সেখানে ১৩ জন রোগী ভর্তি ছিলেন। ধোঁয়ায় ভরে যায় গোটা ওয়ার্ড। এরপর দ্রুত ঘটনাস্থলে আসেন হাসপাতালের কর্মীরা। তড়িঘড়ি আইসিইউ থেকে রোগীদের বের করে নিয়ে আসা হয়। পাশাপাশি মহিলা ওয়ার্ডে ভর্তি প্রায় ১৭৭ জন রোগীকেও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে গোয়ালিয়র পুরসভার দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।  রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। -পিটিআই

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ