Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফলতায় সংস্থার গোডাউনে আগুন

রবিবার রাতে ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি কোম্পানির গুদাম ঘরে বিধ্বংসী আগুন লাগে

ফলতায় সংস্থার গোডাউনে আগুন
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রবিবার রাতে ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি কোম্পানির গুদাম ঘরে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। ততক্ষণে পুড়ে যায় গুদামঘরটি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফলতা থানার অন্তর্গত সেক্টর ২ এলাকায় ওই সংস্থার ক্যাম্পাস থেকে দাউদাউ করে আগুন বেরোতে দেখা যায় ওই রাতে। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দিলে প্রথমে দু’টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে ডায়মন্ডহারবার থেকে আরও দু’টি ইঞ্জিন আসে। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। শেষ পর্যন্ত বেহালা দমকল কেন্দ্র থেকে দুটি অতিরিক্ত গাড়ি আসে। ছ’টি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ