Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আইনি সমস্যায় ‘ধুরন্ধর ২’

আইনি জটিলতা ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পিছু ছাড়ছে না। ফের আইনি বিপাকে জড়াল ‘ধুরন্ধর ২’। মুক্তির আগে শ্যুটিং চলাকালীন বিনা অনুমতিতে ড্রোন ব্যবহার করায় মামলা হয়েছিল এই ছবির বিরুদ্ধে।

আইনি সমস্যায় ‘ধুরন্ধর ২’
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• আইনি জটিলতা ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পিছু ছাড়ছে না। ফের আইনি বিপাকে জড়াল ‘ধুরন্ধর ২’। মুক্তির আগে শ্যুটিং চলাকালীন বিনা অনুমতিতে ড্রোন ব্যবহার করায় মামলা হয়েছিল এই ছবির বিরুদ্ধে। এবার এই ছবির বিরুদ্ধে শিখ ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল। মুক্তির পরেই আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বের সঙ্গী হয়েছিল বিতর্ক। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ অর্থাৎ দ্বিতীয় পর্ব মুক্তির পরও উগ্র হিন্দুত্ববাদ প্রচারের অভিযোগ উঠেছে। এবার শিবসেনা নেতা গুরজ্যোৎ সিং কির শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ করেছেন। নির্মাতাদের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। এদিকে, ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রায় ৭৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। সদ্য সমাজমাধ্যমে ছবির তৃতীয় পর্ব ঘোষণার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে, আগামী জুনে আসতে পারে ‘ধুরন্ধর ৩’। যদিও তা ভুয়ো। নির্মাতাদের তরফে এখনো তৃতীয় পর্ব নিয়ে কিছুই ঘোষণা করা হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ