Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লি পুলিশের নামে এফআইআর

দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পশ্চিমবঙ্গ সরকার। দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস থানায় নাম না করে দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

দিল্লি পুলিশের নামে এফআইআর
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পশ্চিমবঙ্গ সরকার। দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস থানায় নাম না করে দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যে এসআইআর পর্বে ভোগান্তির শিকার কয়েকটি পরিবারের প্রায় শতাধিক ভোটারকে দিল্লিতে নিয়ে এসেছে তৃণমূল। উদ্দেশ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দেখানো যে, এই জীবিতদেরই মৃত ঘোষণা করেছে কমিশন। গত ২৯ জানুয়ারি থেকে তারা রয়েছে দিল্লির দুই বঙ্গভবন এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদের দুই অতিথিশালায়। দক্ষিণ দিল্লির কৈলাস কলোনির ওই অতিথিশালায় কার্যত বাংলা থেকে আসা নাগরিকদের দিল্লি পুলিশ নজরবন্দি করে রেখেছে বলেই তৃণমূলের অভিযোগ। এমনকি কৈলাস কলোনির দুই অতিথিশালার ভিতরে ঢুকেও সোমবার পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলে অভিযোগ। বঙ্গভবনে অবশ্য পুলিশ ঢোকেনি। বাইরে থেকে ঘিরে ফেলেছিল। তাই অমিত শাহর পুলিশের এহেন আচরণের বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনার উজ্জয়িনী দত্তকে নির্দেশ দেন, ‘দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর করবে। ছাড়বে না।’ সেই নির্দেশ মেনে মঙ্গলবার গ্রেটার কৈলাস থানায় দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ