Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অবশেষে সমাধান হল দীর্ঘদিনের সমস্যার, খুশি কল্যাণ-কুতুবুদ্দিন

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর ডিভিশনে কুলগাছিয়া একটি গুরুত্বপূর্ণ ষ্টেশন।

অবশেষে সমাধান হল দীর্ঘদিনের সমস্যার, খুশি কল্যাণ-কুতুবুদ্দিন
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: কাজের জায়গায় ছুটি নিয়ে সোমবার উলুবেড়িয়া ২ নং ব্লকের শ্রীরামপুর নিউ প্রাইমারি স্কুলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে হাজির হয়েছিলেন অমল হালদার, কল্যাণ হাজরা, শেখ কুতুবুদ্দিনরা। শ্রীরামপুর থেকে কুলগাছিয়া ষ্টেশনে যাওয়ার রাস্তার হাল ফেরাতে সরকারি আধিকারিকদের কাছে আবেদন করেন তাঁরা। সমাধানের পথ খুঁজে পেয়ে হাসিমুখেই শিবির থেকে বাড়ি ফিরেছেন তাঁরা। তাঁদের এখন বক্তব্য, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নামটা যথার্থ হয়েছে। 

Advertisement

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর ডিভিশনে কুলগাছিয়া একটি গুরুত্বপূর্ণ ষ্টেশন। ১৬ নং জাতীয় সড়কের কাছাকাছি হওয়ায় স্টেশনটির কিছু বাড়তি গুরুত্ব রয়েছে। জাতীয় সড়কের উপর শ্রীরামপুর থেকে এই ষ্টেশন পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। বিশেষ করে বর্ষাকালে এই পথ দিয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। শ্রীরামপুর ছাড়াও পাইখালা, জোয়ারগোড়ি, নয়াচক, বামনহাটি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ এই পথ ব্যাবহার করেন নিয়মিত। প্রতিদিন কুলগাছিয়ার মাছের আড়তে এই রাস্তা দিয়েই আসা-যাওয়া করতে হয় কয়েক হাজার মানুষকে। সোমবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে এই রাস্তাটি ঢালাইয়ের প্রস্তাব পেশ করেন কল্যাণ, কুতুবুদ্দিনরা। সর্বসম্মতভাবে সেই প্রস্তাব গৃহীত হয়। সংশ্লিষ্ট তুলসিবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিন মোল্লা এবং উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মালেকা খাতুন জানান, এদিন ১৯২, ১৯৩ এবং ১৯৪ নং বুথ নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৯২ নং বুথ থেকে ৫টি, ১৯৩ বুথ থেকে ৫টি এবং ১৯৪ বুথ থেকে ৭টি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যেই রয়েছে জাতীয় সড়ক থেকে কুলগাছিয়া ষ্টেশন পর্যন্ত ৭০০ ফুট রাস্তা ঢালাইয়ের প্রস্তাব। মহসিন মোল্লা এবং মালেকা খাতুন জানান, রাস্তাটি ঢালাই করা হবে। এর জন্য ৬ লক্ষ টাকা খরচ হবে। এছাড়াও লিঙ্ক রোড, গার্ডওয়াল নির্মাণের প্রস্তাব গৃহীত হয়েছে। জাতীয় সড়ক থেকে ষ্টেশন পর্যন্ত রাস্তা ঢালাইয়ের প্রস্তাব পাশ হওয়ায় এলাকার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ