Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

অবশেষে ভারতে মুক্তি

অবশেষে ভারতে মুক্তি পেতে চলেছে অস্কার মনোনীত ‘দ্য ভয়েজ অব হিন্দ রাজাব’। গত মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির।

অবশেষে ভারতে মুক্তি
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• অবশেষে ভারতে মুক্তি পেতে চলেছে অস্কার মনোনীত ‘দ্য  ভয়েজ অব হিন্দ রাজাব’। গত মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। তবে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছাড়পত্র দেয়নি এই ছবিকে। জানা গিয়েছিল, ছবিটি মুক্তি পেলে ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হবে, এই আশঙ্কা করেই মুক্তি আটকানো হয়েছিল। অবশেষে ‘এ’ (প্রাপ্তবয়স্ক) সার্টিফিকেট পেয়ে ছাড়পত্র পাচ্ছে ছবিটি। আগামী জুন মাসে মুক্তি পাবে টিউনিশিয়ান পরিচালক কুতের বেন হানিয়া পরিচালিত ডকুড্রামাটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ