নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়ার কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক খুনকাণ্ডে বিরাট সাফল্য পেল রাজ্য পুলিস। মূল অভিযুক্ত দেশরাজ সিংকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা গিয়েছে। উত্তরপ্রদেশ ও নেপাল সীমান্তের মহরাজগঞ্জ জেলার নৌতানওয়া শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে দেশরাজকে। তার বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংকেও রাজস্থানের জয়সলমিরে গৃহবন্দি করে রাখা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আনা হবে কৃষ্ণনগরে। এমনটাই জানা গিয়েছে পুলিস সূত্রে। ট্রানজিট রিমান্ডে আজ, সোমবার সকালেই দেশরাজকে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে।



