Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

নাট্যদলের প্রযোজনায় তৈরি দু’টি স্বল্পদৈর্ঘ্যের ছবি

‘ব্ল্যাক ভার্স’ নাট্যদলের প্রযোজনায় তৈরি হয়েছে দু’টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। টালিগঞ্জের রাধা স্টুডিওতে প্রদর্শিত হল ছবি দু’টি। প্রথমটি বিশিষ্ট চিত্রশিল্পী অনুপ রায়কে নিয়ে করা তথ্যচিত্র ‘বাঁয়ে হাত কা খেল’।

নাট্যদলের প্রযোজনায় তৈরি দু’টি স্বল্পদৈর্ঘ্যের ছবি
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘ব্ল্যাক ভার্স’ নাট্যদলের প্রযোজনায় তৈরি হয়েছে দু’টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। টালিগঞ্জের রাধা স্টুডিওতে প্রদর্শিত হল ছবি দু’টি। প্রথমটি বিশিষ্ট চিত্রশিল্পী অনুপ রায়কে নিয়ে করা তথ্যচিত্র ‘বাঁয়ে হাত কা খেল’। সাক্ষাৎকারের মাধ্যমে শিল্পীর সম্পর্কে নানা তথ্য তুলে ধরেছেন পরিচালক রাজা ভট্টাচার্য। অপর ছবিটি ছিল সলিলকি পিকচার্সের নিবেদনে রাজা ভট্টাচার্যের লেখা ও পরিচালনায় ‘ভাইরাল’। এই কাহিনি চিত্রের মাধ্যমে বর্তমান সময়ে খ্যাতি বা সাফল্যের মাপকাঠি ডিজিটাল মাধ্যমে যে ভাবে মাপা হয়, তা তুলে ধরা হয়েছে। মোবাইলের নীল আলোর নিচে জমে থাকা ক্ষোভ, আনন্দ, দুঃখ, জাতপাত, ধর্মের বিভাজনের বাস্তবচিত্র ধরা পড়েছে। তিনজন কিশোরী এই ছবির মূল চরিত্র। 

Advertisement

তাপস কাঁড়ার

Advertisement
সম্পর্কিত সংবাদ