Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

‘পাগলা ঘোড়া’ এবার পাড়ি দিচ্ছে প্যারিসে

বাদল সরকারের কালজয়ী নাটক অবলম্বনে শেখর দাশের ছবি ‘পাগলা ঘোড়া’ এবার পাড়ি দিচ্ছে প্যারিসে। ‘গ্যঁজ সুর সেইন ফেস্টিভ্যাল’-এ ছবিটি প্রদর্শিত হবে।

‘পাগলা ঘোড়া’ এবার পাড়ি দিচ্ছে প্যারিসে
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাদল সরকারের কালজয়ী নাটক অবলম্বনে শেখর দাশের ছবি ‘পাগলা ঘোড়া’ এবার পাড়ি দিচ্ছে প্যারিসে। ‘গ্যঁজ সুর সেইন ফেস্টিভ্যাল’-এ ছবিটি প্রদর্শিত হবে। পাশাপাশি মর্যাদাপূর্ণ ‘ক্লাব দ্য লেতোয়াল’ উৎসবের উদ্বোধনী ছবি হিসাবে নির্বাচিত হয়েছে এই সিনেমা। বাদল সরকারের জন্মশতবর্ষে এই প্রদর্শনীর বিশেষ তাৎপর্য রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। এক তরুণীর শেষকৃত্যকে কেন্দ্র করে চার পুরুষের চাপা থাকা গল্প ও স্বীকারোক্তির মধ্য দিয়ে পুরুষতন্ত্র, সমাজের ভণ্ডামি ও নারীর যন্ত্রণার কথা বলে এই ছবি। ছবিতে দেখা যাবে গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত, ঋতব্রত মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ সহ আরও অনেকের অভিনয়। গার্গী বলেন, ‘পাগলা ঘোড়া এমন একটি ছবি, যার মধ্যে বাদল সরকারের অসামান্য সৃষ্টির ছাপ রয়েছে। ছবিটি এমন একটি ফেস্টিভ্যালে সুযোগ পাওয়ায়, আমরা আপ্লুত।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ