২০০১ সালে ‘চাঁদনী বার’ তৈরি করেছিলেন পরিচালক মধুর ভাণ্ডারকর। তবে তাঁর অনুমতি না নিয়েই তৈরি হচ্ছে সিক্যুয়েল। সম্প্রতি তা ঘোষণাও হয়েছে। এবার এই বিষয়ে আপত্তি জানালেন খোদ পরিচালক। অভিযোগ, ‘চাঁদনী বার’ নামের স্বত্ত্ব রয়েছে তাঁর কাছে। সিক্যুয়েলে এই নামটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। এই ইস্যুতে ইম্পার কাছে একটি চিঠি লিখেছেন মধুর। সেখানে নামটি পরিবর্তন করার জন্য আবেদন জানানো হয়েছে প্রযোজকদের কাছে। উল্লেখ্য, আগেরবারের মতোই এবারও ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী টাবুকে। শীঘ্রই কাজ শুরু হওয়ার কথা। এই ছবির প্রথম পর্বে মুম্বইয়ের ডান্স বার, নিষিদ্ধ পল্লি ও অপরাধ জগতের নানা কথা উঠে এসেছিল।



