Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডার স্কুলে মহিলা বন্দুকবাজের হামলায় ১০ জনের মৃত্যু

কানাডার স্কুলে এলোপাথাড়ি গুলি চালাল বন্দুকবাজ। মৃত্যু হল ১০ জনের। জখম ২৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কানাডার স্কুলে মহিলা বন্দুকবাজের হামলায় ১০ জনের মৃত্যু
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

টরেন্টো, ১১ ফেব্রুয়ারি: কানাডার স্কুলে এলোপাথাড়ি গুলি চালাল বন্দুকবাজ। মৃত্যু হল ১০ জনের। জখম ২৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সে দেশের পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই আততায়ীকে নিকেশ করা হয়েছে। জানা গিয়েছে, আচমকাই ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে ঢুকে পড়ে এক মহিলা বন্দুকবাজ। কিছু বোঝার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। সকলে প্রাণভয়ে দৌড়তে শুরু করেন। ততক্ষণে অবশ্য গুলিবিদ্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ২৫ জন। খবর পেয়েই অকুস্থলে আসে পুলিশ। এরপর আততায়ীর সঙ্গে পুলিশ কর্মীদের গুলির লড়াই শুরু হয়। শেষে পুলিশের গুলিতে নিহত হয় বন্দুকবাজ। তাঁর দেহ উদ্ধারের সময় জানা যায় আততায়ী একজন মহিলা। 

Advertisement

ঘটনার পরই তড়িঘড়ি জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত নিরাপত্তার স্বার্থে সমস্ত স্কুল কর্মী এবং পড়ুয়াদের বাইরে বের করে দেওয়া হয়েছে। তবে কী কারণে এই হামলা তা এখনও পর্যন্ত জানা যায়নি। হামলার নেপথ্যে আরও কেউ রয়েছে কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তাঁর এক্স হ্যান্ডেলে এই ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

সম্পর্কিত সংবাদ