দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা আরবাজ খান। রবিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সুরা খান। মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ২০২৩ সালে মেকআপ আর্টিস্ট সুরার সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন আরবাজ। ‘পাটনা শুক্লা’ নামের একটি ছবির শ্যুটিংয়ে দু’জনের আলাপ। চলতি বছর আগস্ট মাসে পরিবারে নতুন সদস্য আগমনের জল্পনায় সিলমোহর দেন দম্পতি। তারপর থেকেই কবে তাঁদের সন্তান ভূমিষ্ঠ হবে, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে অপেক্ষার অবসান। শনিবার মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরাকে।



