Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উড়ানের ভুয়ো টিকিট হাতে বিমানবন্দরে, দুই সন্তানকে ছাড়তে এসে বিপাকে বাবা

উড়ানের ভুয়ো টিকিট হাতে বিমানবন্দরে,  দুই সন্তানকে ছাড়তে এসে বিপাকে বাবা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বিমানবন্দরের ডায়েরিতে এ এক ‘অন্য ঘটনা’। ছেলে-মেয়েকে বিমানবন্দরে ছাড়তে এসে পুলিসের হাতে ধরা পড়ে গেলেন বাবা! তাঁর বিরুদ্ধে উঠেছে সঙ্গে ভুয়ো টিকিট রাখার অভিযোগ। যদিও তিনি এদিন কোনও বিমানে সওয়ার হননি। প্রবীণ মানুষ হওয়ায় মানবিকতার দৃষ্টিভঙ্গিতে তাঁকে সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়। 

Advertisement

বুধবার রাতের ঘটনা। কলকাতা থেকে ব্যাঙ্কক যাচ্ছিলেন দু’জন। সেই সূত্রে ছেলে ও মেয়েকে কলকাতা বিমানবন্দরে ছাড়তে আসেন বাবা। একটি টিকিট দেখিয়ে ছেলে ও মেয়ের সঙ্গেই তিনি বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেন। ছেলে ও মেয়ের বিমান ছেড়ে যাওয়ার পর বাইরে বেরতে গেলে বাবাকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, ওই ব্যক্তি তখন বলেন, ‘আমার কাছে টিকিট আছে কিন্তু এখন আর যাব না।’ এহেন বক্তব্যে অসংগতি পেয়ে ওই ব্যক্তির টিকিটটি চাওয়া হয় এবং সংশ্লিষ্ট বিমান সংস্থার মাধ্যমে তা পরীক্ষা করা হয়। তাতেই ধরা পড়ে যে ওই টিকিটটি ভুয়ো! পরে ওই ব্যক্তিকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিটি প্রবীণ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। ফলে সবদিক বিবেচনা করে এবং যেহেতু তিনি বিমানে সওয়ার হননি তাই তাঁকে গ্রেপ্তার করা হয়নি। সতর্ক করেই ছেড়ে দেওয়া হয় তাঁকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ