Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিজের মেয়েকে ধর্ষণ, দোষী সাব্যস্ত বাবা

নিজের মেয়েকে ধর্ষণ, দোষী সাব্যস্ত বাবা
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নিজের মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হল গুণধর বাবা। পকসো আদালত চত্বরে দাঁড়িয়ে স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী। সোমবার সাজা ঘোষণা হবে।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে ২৬ এপ্রিল নিউটাউন থানায় স্বামী মনোজিৎ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার স্ত্রী চুমকি মল্লিক। তাঁর অভিযোগ, দশ বছরের মেয়েকে বেশ কিছুদিন ধরে যৌন হেনস্তা ও ধর্ষণ করছে মনোজিৎ। মূলত, তিনি বাড়িতে না থাকলেই মেয়ের উপর পাশবিক অত্যাচার চালাত বাবা। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিস ওইদিনই মনোজিৎকে গ্রেপ্তার করে। বারাসতের বিশেষ পকসো আদালতে তিন বছর ধরে এই মামলা চলছিল। সমস্ত প্রমাণ খতিয়ে দেখার পর শুক্রবার মনোজিৎকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। সরকারি আইনজীবী গৌতম সরকার বলেন, তিন বছর ধরে মামলাটি চলেছে। মোট ১২ জন সাক্ষী ছিলেন। আদালত বাবাকে এদিন দোষী সাব্যস্ত করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ