Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এক ফোনে বদলে গেল ভাগ্য, ‘থামা’ সিনেমায় সৌম্যদীপের গান মুখে মুখে

জীবন কখন, কোনদিকে মোড় নেয় কে বলতে পারে! সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা অভিনীত হিন্দি সিনেমা ‘থামা’।

এক ফোনে বদলে গেল ভাগ্য, ‘থামা’ সিনেমায় সৌম্যদীপের গান মুখে মুখে
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুজয় সরকার, হিলি: জীবন কখন, কোনদিকে মোড় নেয় কে বলতে পারে! সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা অভিনীত হিন্দি সিনেমা ‘থামা’। বলিউডের এই সিনেমার সঙ্গে জুড়ে গিয়েছে নাটকের শহর বালুরঘাটের নাম। ছবিতে একটি গান গেয়েছেন বালুরঘাটের সৌম্যদীপ সরকার। অমিতাভ ভট্টাচার্যের কথায় এবং শচীন-জিগারের সুরে সৌম্যদীপের গাওয়া ‘রহে না রহে হাম’ গান এখন সংগীতপ্রেমীদের মুখে মুখে ঘুরছে। সৌম্যদীপের সাফল্যে উচ্ছ্বসিত শহরের বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা।

Advertisement

সৌম্যদীপের বাড়ি বালুরঘাটে। তিনি এখন গানের সূত্রে ও প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে মুম্বইয়ে আছেন। টেলিফোনে সৌম্যদীপ বলেন, একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি।
সেই লক্ষ্যে কলকাতার পাশাপাশি মুম্বইয়ের একাধিক গানের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন। ২০২৪ সালে মুম্বইয়ে  টেলিভিশনের একটি জনপ্রিয় গানের  রিয়েলিটি শো-তে অংশ নেন সৌম্যদীপ। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছে বাদ পড়লেও সেই প্রতিযোগিতাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মুম্বই থেকে বালুরঘাটে ফিরে আসার সময় ঘটনাচক্রে শো-এর বিচারক ও খ্যাতনামা সংগীত পরিচালক শচীন–জিগার সরাসরি ফোন করে মুম্বইয়ে ডেকে নেন। এরপর ওই বছরই তাঁদের সুরে ‘থামা’ সিনেমার ‘রহে না রহে হাম’  গান রেকর্ড করার সুযোগ দেন। বালুরঘাট থেকে মুম্বইয়ে গিয়ে হিন্দি সিনেমায় গান গাওয়ার অনুভূতি কেমন? সৌম্যদীপ বলেন, প্রথমবার বলিউডের সিনেমার গান গাওয়ার সুযোগ পেয়ে  খুব ভালো লাগছে। ছোটবেলা থেকে বড় শিল্পী হওয়ার ইচ্ছে। সেই লক্ষ্যে নিয়মিত গানের চর্চা করি।  বাবা বিপুল সরকারের কথায়, দু’বছর বয়স থেকে গান শিখছে ছেলে। সংগীত জগতে ছেলে প্রতিষ্ঠিত হোক, এটাই চাওয়া। 

Advertisement
সম্পর্কিত সংবাদ