Bartaman Logo
৯ জুন, ২০২৬

কেন্দ্রের সঙ্গে কৃষকদের তৃতীয় বৈঠক বুধবার

কেন্দ্রের সঙ্গে কৃষকদের তৃতীয় বৈঠক বুধবার
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার আন্দোলনকারী কৃষকদের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় সরকার। সম্ভবত চণ্ডীগড়েই এই বৈঠক হতে চলেছে। এর আগে দু’বার মোদি সরকারের সঙ্গে বৈঠক হয়েছে কৃষকদের। এমনকী দ্বিতীয়বারের বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান স্বয়ং উপস্থিত ছিলেন। কিন্তু সমাধান সূত্র মেলেনি। ফলে পাঞ্জাব, হরিয়ানার দু’টি সীমানা এলাকা শম্ভু এবং খানাউরিতে এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়েই যাচ্ছেন কৃষকরা। এই পরিস্থিতিতে তাই আগামী বুধবার তৃতীয় দফার বৈঠক সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

Advertisement

জানা যাচ্ছে যে, বুধবারের আগে নিজের মধ্যে আলোচনায় বসতে চলেছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি। সোম অথবা মঙ্গলবার ওই বৈঠক হবে। কৃষক সংগঠনগুলি সূত্রে শনিবার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি তৃতীয় বৈঠকেও কোনও সমাধান সূত্র না বেরয়, তাহলে আর কেন্দ্রের মোদি সরকারের ডাকা কোনও আলোচনাতেই অংশ নেবেন না আন্দোলনকারী কৃষক প্রতিনিধিরা। 
এদিকে, বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ উত্তরপ্রদেশের মুজফফরপুর-মীরপুর বাইপাস দিয়ে যাওয়ার সময় একটি নীলগাইয়ের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। সময়মতো এয়ারব্যাগ খুলে যাওয়ায় কৃষক নেতার আঘাত লাগেনি।

সম্পর্কিত সংবাদ