Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ানের পরিবার যাচ্ছে পাঠানকোট

পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ানের পরিবার যাচ্ছে পাঠানকোট
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তিনদিন কেটে গেলেও খোঁজ পাওয়া গেল না বিএসএফ জওয়ান পুনমকুমার সাউয়ের। স্বামীর সন্ধানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে দেখা করতে পাঠানকোট যাচ্ছে জওয়ানের পরিবার। আজ, রবিবার রিষড়া থেকে রওনা দেবেন অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ সহ অন্যরা। স্ত্রীর বক্তব্য, বিএসএফ ক্যাম্পে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি। কিন্তু, তাতে লাভ হয়নি। পুনমকে নিয়ে কোনও কিছুই জানতে পারছি না। আমাদের অনেক কিছু জানার আছে। রজনী আরও বলেন, স্বামীর খোঁজ পাওয়া এখন আমার প্রধান লক্ষ্য। তার জন্য যত দূর যাওয়ার যাব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও যাব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ