Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেপ্তার যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও পরে বিয়ে করতে অস্বীকার করায় এক যুবককে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিস।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেপ্তার যুবক
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও পরে বিয়ে করতে অস্বীকার করায় এক যুবককে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিস। ধৃতের নাম মহিনুর মণ্ডল (২০)। গাইঘাটা থানা এলাকার বাসিন্দা এক যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিস তাঁকে গ্রেপ্তার করেছে। ওই যুবতীর সঙ্গে যুবকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এমনকী যুবতী বাড়ি থেকে পালিয়ে এসে ওই যুবকের সঙ্গে বামনগাছিতে একটি ভাড়া বাড়িতে থাকতেও শুরু করেন। অভিযোগ, মহিনুর সেখানে ওই যুবতীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। এমনকী তাঁকে বিয়ে করার আশ্বাস দিয়ে কিছু নগদ টাকাও হাতিয়ে নেন। এরপর গত বছরের আগস্ট মাসে মহিনুর ওই যুবতীকে মারধর করে ভাড়া বাড়ি থেকে তাড়িয়ে দেন। ভাড়া বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর ওই যুবতী মহিনুরের নিজের বাড়িতে আশ্রয় নেন। বেশ কয়েকমাস সেখানে বসবাসও করেন তিনি। এরপর এপ্রিল মাসের ১০ তারিখে মহিনুর নিজের বাড়ি থেকেও প্রেমিকাকে মারধর করে তাড়িয়ে দেন। তিনি যুবতীকে বিয়ে করতে অস্বীকার করেন। এমনকী তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের কথাও অস্বীকার করেন। এরপরই গাইঘাটা থানায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ করেন যুবতী।

Advertisement
সম্পর্কিত সংবাদ