Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো ভোটার: রাজ্যে ১০০টি বিধানসভা চিহ্নিত কমিশনের

রাজ্যে ভুয়ো ও অবৈধ ভোটার ইস্যুতে ১০০টি বিধানসভাকে চিহ্নিত করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতেই ছড়িয়ে রয়েছে এই ১০০টি বিধানসভা কেন্দ্র।

ভুয়ো ভোটার: রাজ্যে ১০০টি বিধানসভা চিহ্নিত কমিশনের
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ভুয়ো ও অবৈধ ভোটার ইস্যুতে ১০০টি বিধানসভাকে চিহ্নিত করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতেই ছড়িয়ে রয়েছে এই ১০০টি বিধানসভা কেন্দ্র।  মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর (সিইও অফিস) সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় ভুয়ো ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম। অন্যদিকে, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদীয়া এবং দুই ২৪ পরগনা জেলাতে প্রচুর সংখ্যক ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়ছে। এছাড়াও, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া এবং হুগলিতে এমন সন্ধান মিলেছে। সিইও অফিসের এক কর্তা জানিয়েছেন,  অনেক মৃত বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের নাম এখনও তালিকায় রয়েছে। কিছু ক্ষেত্রে, দুটি ভিন্ন জেলার ভোটার তালিকায় একই ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। অস্তিত্বহীন ঠিকানায় ভোটার তালিকায় নাম যুক্ত হওয়ার প্রমাণও পাওয়া গিয়েছে সঙ্গে নকল ভোটার পরিচয়পত্রও পাওয়া গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ