• ভুয়ো ভোটার, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর সহ নানা ইস্যুতে তোলপাড় গোটা দেশে। এই আবহে একাধিক অভিনেত্রীর নামে ভুয়ো ভোটার কার্ড উদ্ধার হল। তেলঙ্গানার জুবিলি হিলসে উপনির্বাচন আসন্ন। সেখানেই এই ভুয়ো ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে। কাদের নামে রয়েছে সেই কার্ডগুলি? তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু ও রাকুল প্রীত সিং। কেবল ছবিই নয়, নকল ভোটার কার্ডগুলির ঠিকানাও হুবহু এক। আগামী ১১ নভেম্বর ওই আসনে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তিন নায়িকার কেউই এ বিষয়ে মন্তব্য করতে চাননি।



