Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রেনের ভুয়ো টিকিট পরীক্ষক গ্রেপ্তার, চাঞ্চল্য

পরনে কালো প্যান্ট ও সাদা জামা। নিজেকে টিকিট পরীক্ষক পরিচয় দিয়েই গতকাল, শনিবার শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশনে রেল যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন বছর এক ব্যক্তি(৪৫)।

ট্রেনের ভুয়ো টিকিট পরীক্ষক গ্রেপ্তার, চাঞ্চল্য
  • ১ জুন, ২০২৫ ১১:০৬
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: পরনে কালো প্যান্ট ও সাদা জামা। নিজেকে টিকিট পরীক্ষক পরিচয় দিয়েই গতকাল, শনিবার শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশনে রেল যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন বছর এক  ব্যক্তি(৪৫)। জামার বুকে লাগানো ছিল একটি নেমপ্লেট। যেখানে লেখা ছিল চিফ টিকিট ইন্সপেক্টর (CIT) হাওড়া। দেখে বোঝার উপায় ছিল না যে তিনি ভুয়ো টিকিট পরীক্ষক। লক্ষ্মীকান্তপুর স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকদের বিষয়টি নজরে আসে। পরীক্ষকের জামার বুকে লাগানো নেমপ্লেটটি দেখেই তাঁদের সন্দেহ হয়।

Advertisement

শিয়ালদহ দক্ষিণ শাখার টিকিট পরীক্ষক অথচ নেমপ্লেটে লেখা আছে হাওড়া। তারপরেই তাঁরা মধ্যবয়স্ক ওই টিকিট পরীক্ষককে চেপে ধরতেই তিনি জানান, কোনও এক ব্যক্তির কাছ থেকে তিনি এই কাজটি পেয়েছেন টাকার বিনিময়ে। তারপরেই লক্ষ্মীকান্তপুর স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকরা বারুইপুর আরপিএফকে খবর দেয়। বারুইপুর থেকে আরপিএফের একটি টিম গিয়ে ওই ভুয়ো টিকিট পরীক্ষককে নিয়ে আসে। এবং গতকাল, শনিবার রাতে বারুইপুর জিআরপির হাতে তুলে দেয়। ভুয়ো টিকিট পরীক্ষকের নাম সুপ্রতীক কুমার বন্দ্যোপাধ্যায়। তাঁর আসল বাড়ি দিল্লিতে। সে কয়েক বছর ধরেই দক্ষিণ বারাসাতে একটি ভাড়া বাড়িতে থাকছিল বলে পুলিস সূত্রে খবর।

ধৃত ভুয়ো টিকিট পরীক্ষক সুপ্রতীককে আজ শিয়ালদহ আদালতে তুলবে বারুইপুর জিআরপি। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। নিজেদের হেফাজতে নিয়ে ভুয়ো টিকিট পরীক্ষক কার কাছ থেকে এই কাজ করার অনুমতি নিয়েছিল, এবং এর আগে সে কোথায় কোথায় এই কাজ করেছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। এর পিছনে কোনও চক্র জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে বারুইপুর জিআরপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ