Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জন্ম-মৃত্যুর জাল সার্টিফিকেট কাণ্ডে জড়িত প্রাক্তন অঞ্চল সহায়ক এখনও অধরা

গ্রামপঞ্চায়েতের প্রধানকে অন্ধকারে রেখে তাঁর ডিজিটাল সিগনেচার ব্যবহার করে টাকার বিনিময়ে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন অঞ্চল সহায়কের বিরুদ্ধে।

জন্ম-মৃত্যুর জাল সার্টিফিকেট কাণ্ডে জড়িত প্রাক্তন অঞ্চল সহায়ক এখনও অধরা
  • ৭ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ফালাকাটা: গ্রামপঞ্চায়েতের প্রধানকে অন্ধকারে রেখে তাঁর ডিজিটাল সিগনেচার ব্যবহার করে টাকার বিনিময়ে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন অঞ্চল সহায়কের বিরুদ্ধে। অভিযোগ করেছিলেন খোদ গ্রামপঞ্চায়েত প্রধান রবিকুমার মিঞ্জ। এরপরে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তবে গত ২৬ ফেব্রুয়ারি অভিযোগ জমা হলেও, এখনও খোঁজ মিলেনি প্রাক্তন অঞ্চল সহায়ক মনিল বর্মনের। 

Advertisement

ফালাকাটার বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মন বলেন, ঘটনার সঙ্গে তৃণমূল নেতৃত্ব জড়িত না থাকলে কোনওভাবে একজন গ্রামপঞ্চায়েত আধিকারিক এই কাজ করতে পারে না। ঘটনার সঙ্গে বিডিও অফিসের কেউ যুক্ত রয়েছে। তবে তৃণমূলের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস বলেন, বিধায়ক এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেননি। ভুলভাল কথা বলে নজরে থাকতে চাইছেন। পুলিস ঘটনার সঠিক তদন্ত করছে। 
প্রাক্তন অঞ্চল সহায়ক মলিন বর্মনকে ফোন করা হলেও, তার মোবাইল বন্ধ ছিল। মেসেজেরও উত্তর দেননি। এবিষয়ে ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার বলেন, ঘটনার তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ