বারাকপুর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট, সংঘর্ষে জখম এক কর্মী
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে। শুক্রবার রাতে টিটাগড়ে দু’পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়াল। করণ শেঠ নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। করণ বিজেপির মণ্ডল সভাপতি সন্তোষ সিংয়ের অনুগামী বলে পরিচতি। সন্তোষ সিং প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়ান। যারা মেরেছেন, তাদের পালটা হুমকি দেন। জানিয়ে দেন, করণ দলের আইটি ইনচার্জ। তৃণমূল থেকে আসা ব্যক্তিরাই তাঁকে মারধর করেছে।

Advertisement

সন্তোষ সিংয়ের এই বক্তব্য নস্যাৎ করে জেলা যুব মোর্চার সভাপতি বিশাল জয়সওয়াল। তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, করণ শেঠ বিজেপি’র কোনো পদে নেই। এটি পাড়ার ঝামেলা। তাঁর বক্তব্যকে উড়িয়ে জেলা আইটি ইনচার্জ দিব্যেন্দু দাস বলেন, করণ আইটি ইনচার্জ পদে রয়েছেন। 
ঘটনাকে কেন্দ্র টিটাগড় এলাকায় প্রবল উত্তেজনা রয়েছে। করণকে মারধর করার অভিযোগে সুনন্দ হরি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে কোনো সময় বড়ো গোলমাল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আড়াআড়িভাবে দু’টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে গিয়েছে বিজেপি’র নেতা-কর্মীরা। শুক্রবার দুপুরে বিক্ষোভের মুখে পড়েছিলেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। রাতে টিটাগড়ে গোলমাল। পরে বিশাল জয়সওয়াল ও সন্তোষ সিং একে অপরের মধ্যে বিবৃতি পালটা বিবৃতিতে টিটাগড়ের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। 
বিশাল বিধায়ক কৌস্তভ বাগচীর শিবিরের সেনাপতি এবং আর সন্তোষ সিং যে অর্জুন সিংয়ের অনুগামী তা সকলেই জানেন। দুই শিবিরের গোলমালে প্রবল উত্তেজনা দিয়েছে টিটাগড়ের রাজনীতিতে।