Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূম জেলায় শিক্ষার মানোন্নয়নেই নজরকাড়া ফল, দাবি শিক্ষকমহলের

গতবছরের তুলনায় বীরভূম জেলায় মাধ্যমিকে পাশের হার বাড়ল। এবছর ৮৭.৮৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৩৯৬৮৩জন।

বীরভূম জেলায় শিক্ষার মানোন্নয়নেই নজরকাড়া ফল, দাবি শিক্ষকমহলের
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: গতবছরের তুলনায় বীরভূম জেলায় মাধ্যমিকে পাশের হার বাড়ল। এবছর ৮৭.৮৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৩৯৬৮৩জন। পাশের হার যেমন বেড়েছে, তেমনি মেধা তালিকাতেও এই জেলার সাতজন পড়ুয়া জায়গা করে নিয়েছে। গতবছরের তুলনায় যা অনেকটাই বেশি। এনিয়ে জেলার শিক্ষামহল উচ্ছ্বসিত। শিক্ষকদের দাবি, প্রযুক্তির ছোঁয়ায় পড়াশোনা অনেকটাই সহজ-সরল হয়েছে। জেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নতি হয়েছে। ফলে পাশের হার ঊর্ধ্বমুখী। জেলা মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক চন্দন ঘোষ বলেন, এই সাফল্য সবার। শিক্ষক ও পড়ুয়াদের ঐকান্তিক প্রচেষ্টার জেরেই সাফল্য এসেছে। শিক্ষাক্ষেত্রে বীরভূম জেলা যে ক্রমশ এগিয়ে চলেছে, তা স্বীকার করতেই হয়। শহর ছাড়িয়ে মফস্বলের পড়ুয়ারাও মেধাতালিকায় স্থান করে নিচ্ছে। শিক্ষক হিসেবে আমি যথেষ্টই খুশি। আশা করছি, আগামী দিনে পাশের হার আরও বাড়বে। পরিসংখ্যান বলছে, ২০২৪সালে জেলায় ৭৮.২শতাংশ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। এবছর পাশের হার কিছুটা হলেও বেড়েছে। জেলায় ১৭ হাজার ৭৬৮জন ছাত্র ও ২১ হাজার ৯১৫জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ