Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নজরকাড়া রসায়ন

প্রথমবার পর্দায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর। সৌজন্যে ‘পরম সুন্দরী’। প্রেম, কমেডি, অ্যাকশন আর উত্তর ও দক্ষিণ ভারতের সংস্কৃতি— এগুলির মিশেলে গোটা ছবিজুড়ে আলাদা আমেজ তৈরি হয়েছে।

নজরকাড়া রসায়ন
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• প্রথমবার পর্দায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর। সৌজন্যে ‘পরম সুন্দরী’। প্রেম, কমেডি, অ্যাকশন আর উত্তর ও দক্ষিণ ভারতের সংস্কৃতি— এগুলির মিশেলে গোটা ছবিজুড়ে আলাদা আমেজ তৈরি হয়েছে। তারই ঝলক প্রকাশ্যে এল মঙ্গলবার। মুক্তি পেল ছবির ট্রেলার। প্রথমবার জুটি বেঁধেই তাক লাগিয়েছেন সিদ্ধার্থ ও জাহ্নবী। তাঁদের রসায়ন নিয়ে বিস্তর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াজুড়ে। ছবিতে পরমের চরিত্রে থাকছেন সিদ্ধার্থ আর সুন্দরীর ভূমিকায় জাহ্নবী। কেরলের প্রেক্ষাপটে এগিয়েছে ছবির গল্প। দুই ভিন্ন সংস্কৃতির মানুষের প্রেমই ছবির মূল উপজীব্য। দক্ষিণ ভারতের রাজ্যগুলির ভিন্ন ভাষা নিয়ে জাহ্নবীর মনোলগ আদালা করে নজর কেড়েছে। তুষার জালোটা পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ আগস্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ