Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে তোলাবাজি, তৃণমূল কর্মীকে পুলিশে দিল জনতা!

তোলাবাজির অভিযোগ তুলে সল্টলেকে এক তৃণমূল কর্মীকে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা।

সল্টলেকে তোলাবাজি, তৃণমূল কর্মীকে পুলিশে দিল জনতা!
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ক্ষমতা বদল হতেই বিধাননগর পুরসভার বোরো চেয়ারম্যান সহ চারজন তৃণমূল কংগ্রেস কাউন্সিলার গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে তোলাবাজির অভিযোগে তিনজন এবং একজন গ্রেপ্তার হয়েছেন মারধরের অভিযোগে। ফের তোলাবাজির অভিযোগ তুলে সল্টলেকে এক তৃণমূল কর্মীকে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। সোমবার সকালে সল্টলেকের সিএ মার্কেটে বিধাননগরের বিধায়কের উপস্থিতিতে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের গাড়িতে চাপার জন্য উত্তেজিত জনতা অভিযুক্তকে চড়-থাপ্পড় মারেন। বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সল্টলেকের সিএ মার্কেটে পরিদর্শনে যান বিধাননগরের বিধায়ক ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। সেখানে এক দোকানদার তাঁকে এক ব্যক্তির নাম বলেন। যিনি তাঁর কাছ থেকে তোলা নিয়েছেন। ওই ব্যক্তি নাকি অনেকের কাছে তোলা নিয়েছেন। সেই ব্যক্তি আবার এক কাউন্সিলারের ঘনিষ্ঠ। এই খবর পেয়ে বিধায়কের সামনেই ওই ব্যক্তিকে সিএ মার্কেটে ডেকে পাঠানো হয়। তিনি আসেনও। তারপর দোকানদাররা তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। খবর পেয়ে পুলিশ আসে। তারপর এলাকার দোকানদের একাংশ তাঁকে পুলিশের হাতে তুলে দেন। এ ব্যাপারে বিধায়ক সাংবাদিকদের বলেন, তোলাবাজি, ধমকি নিয়ে চারিদিকে লোকজন চিৎকার করছে। ৬৪ জন তাঁর বিরুদ্ধে তোলাবাজির লিখিত দিয়েছেন। ওই ব্যক্তি নিজেকে নির্দোষ বলছেন। হতেই পারে। তিনি উনি এক দাদার ঘনিষ্ট। সেই দাদার নাম রাজেশ চিরিমার। এক পুলিশ অফিসার বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ