Bartaman Logo
১০ জুন, ২০২৬

অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণ, মেঘালয়ে মৃত কমপক্ষে ১৮ জন

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার থাংস্কু গ্রামে একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ। বেঘোরে প্রাণ হারালেন অন্তত ১৮ জন শ্রমিক।

অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণ, মেঘালয়ে মৃত কমপক্ষে ১৮ জন
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শিলং: মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার থাংস্কু গ্রামে একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ। বেঘোরে প্রাণ হারালেন অন্তত ১৮ জন শ্রমিক। গুরুতর জখম একজনকে উদ্ধার করে শিলংয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ বহু শ্রমিক। খনিতে কয়লা উত্তোলনের সময় ডিনামাইট ব্যবহারের ফলে এই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত শ্রমিকরা পাশ্ববর্তী অসমের বাসিন্দা। বিস্ফোরণের তীব্রতায় খনির একটি বড় অংশে ধস নামে। বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন। মেঘালয়ের ডিজিপি আই নোংরাং জানান, এখনো পর্যন্ত ১৮ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  আরও অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। দুর্গম এলাকায় প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।  পূর্ব জয়ন্তিয়া হিলস অঞ্চলে অবৈধ কয়লাখনির সমস্যা বহুদিনের। পরিবেশের ক্ষতি ও শ্রমিকদের জীবনের ঝুঁকির কারণে ২০১৪ সালে মেঘালয়ে অবৈধ কয়লা খনির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তা সত্ত্বেও এই অঞ্চলে অবৈধভাবে কয়লা উত্তোলন অব্যাহত বলে অভিযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ