মুম্বই, ১৯ সেপ্টেম্বর: মহারাষ্ট্রের পালঘরে একটি রাসায়নিক প্রস্তুতকারক কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর জখম ৪। গতকাল, বৃহস্পতিবার রাতে ঘটেছে বিস্ফোরণটি। ওই সময়ে কারখানার একটি প্ল্যান্টে অ্যাসিড ও ধাতু মিশিয়ে রাসায়নিক পদার্থ তৈরির কাজ চলছিল। উপস্থিত ছিলেন পাঁচ শ্রমিক। সেই সময়ে কোনও কারণে বিস্ফোরণটি ঘটে। আগুন লেগে যায় ওই প্ল্যান্টে। যার ফলে মৃত্যু হয় এক শ্রমিকের।



