Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাধীনতা দিবসে শীর্ষনেতাদের সঙ্গে অনুষ্ঠানে শামিল বহিষ্কৃত আরাবুল, সক্রিয় রাজনীতিতে ফিরছেন? শুরু নানা মহলে জল্পনা

ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম কি আবার সক্রিয় রাজনীতিতে ফিরছেন? স্বাধীনতা দিবসের পর অন্তত সেই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে ভাঙড় জুড়ে।

স্বাধীনতা দিবসে শীর্ষনেতাদের সঙ্গে অনুষ্ঠানে শামিল বহিষ্কৃত আরাবুল, সক্রিয় রাজনীতিতে ফিরছেন? শুরু নানা মহলে জল্পনা
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম কি আবার সক্রিয় রাজনীতিতে ফিরছেন? স্বাধীনতা দিবসের পর অন্তত সেই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে ভাঙড় জুড়ে। কারণ শুক্রবার  তৃণমূল কংগ্রেসের সদর দলীয় অফিস ইএম বাইপাসের মেট্রোপলিটনে পতাকা উত্তোলন পর্বে রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ শীর্ষ নেতাদের পাশে দাঁড়িয়ে অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে তাঁকেও। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ আরাবুল। দল বিরোধী কাজের অভিযোগে গত ১০ই জুন পার্টি নেতৃত্ব আরাবুলকে বহিষ্কার করেছিল। আদালতের নির্দেশে নিজের এলাকা ছেড়েও বেরোচ্ছিলেন না। রাজনৈতিক কর্মসূচি বা অনুষ্ঠানে তাঁকে ব্রাত্যই রাখা হয়েছিল। তিনিও এক প্রকার ছিলেন সব কিছুর আড়ালেই। প্রশ্ন উঠেছিল তাহলে কি আরাবুলের রাজনৈতিক কেরিয়ার শেষ? কিন্তু ফের দলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁকে দেখা যাওয়ায় নতুন করে সমীকরণ তৈরি হচ্ছে বলেই জল্পনা শুরু হয়েছে। 

Advertisement

শুক্রবার সকালে যখন ভাঙড়ের বিভিন্ন জায়গায় শওকত মোল্লা ও বিধায়ক নওশাদ সিদ্দিকি পৃথক ভাবে জাতীয় পতাকা তুলে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিন উদযাপন করছিলেন, তখন চুপিসারে ভাঙড় থেকে দূরে সুব্রত বক্সি, জয়প্রকাশ মজুমদারের পাশে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলনে সামিল হলেন আরাবুল। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে আবারও দলের হয়ে সক্রিয় রাজনীতিতে নামতে মরিয়া ভাঙড়ের এই প্রাক্তন বিধায়ক। আশায় বুক বাঁধছেন তাঁর অনুগামীরাও। মনে করা হচ্ছে, ভাঙড়ের হারানো জমি ফিরে পেতে এখন থেকেই চেষ্টা শুরু করে দিয়েছেন আরাবুল।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ