Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আইহোতে মৈত্রী ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উন্মাদনা, রবিবার ফাইনাল

আইহোতে মৈত্রী ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উন্মাদনা, রবিবার ফাইনাল
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মৃত্যুঞ্জয় কর্মকার, হবিবপুর: চার দিন ব্যাপী মৈত্রী ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে উন্মাদনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বৃহস্পতিবার মালদহের হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের আইহো মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে উপস্থিত ছিলেন মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, মলয় মণ্ডল, আইহো বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা পারমিতা পাল সহ এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ। 

Advertisement

এই ক্রিকেট টুর্নামেন্টের মূল উদ্যোক্তা আইহো স্পোর্টস অ্যান্ড কালচারাল সোসাইটি। রায়গঞ্জ, বালুরঘাট, বহরমপুর, কলকাতা সহ প্রতিবেশী রাজ্য বিহার ও ঝাড়খণ্ডের স্বনামধন্য দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। মোট ১৬টি দল এই টুর্নামেন্ট অংশ নিয়েছে। চার দিন ধরে দিবারাত্রি ম্যাচ চলছে। রাজ্য ও রাজ্যের বাইরের অনেক কৃতী ক্রিকেটার বিভিন্ন দলের হয়ে খেলছেন। স্বভাবতই টুর্নামেন্টকে কেন্দ্র করে টানটান উত্তেজনা রয়েছে। রবিবার ফাইনাল খেলায় টলিউডের জনপ্রিয় এক অভিনেতার উপস্থিতিতে আরও জমজমাট হয়ে উঠবে মাঠ।
গোবিন্দ চৌধুরী নামে স্থানীয় এক যুবক বলেন, এলাকা ও এলাকার বাইরের প্রচুর মানুষ খেলা দেখতে মাঠে ভিড় জমাচ্ছেন। খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা খেলা উপভোগ করছি। সাধারণত এই ধরনের খেলা দেখতে আমরা জেলা ও অন্যান্য শহরে যেতাম। এখন আমাদের এলাকাতেই হচ্ছে। উদ্যোক্তাদের এজন্য ধন্যবাদ জানাই।
টুর্নামেন্টের আয়োজক কমিটির সম্পাদক মানস দাস বলেন, কোনওরকম বিশৃঙ্খলা যাতে না হয় সে কথা মাথায় রেখে সব রকমের ব্যবস্থা করা হয়েছে। পুলিস প্রশাসনের তরফে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। এলাকার যুবকদের খেলার মাঠে ফেরাতে ও আগ্রহ বাড়াতে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই মাঠে খেলাধুলা করে অনেকেই এখন প্রতিষ্ঠিত। অনেকে ভালো ভালো জায়গায় সম্মান ও সফলতার সঙ্গে কাজ করছেন। মানুষের মধ্যে ভেদাভেদ ও একঘেয়েমি দুর করতে খেলার মাধ্যমে উৎসবের আমেজ তৈরি করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ