Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নেপালে উলটপুরাণ, প্রাক্তন মাও গেরিলা আজ রাজতন্ত্র ফেরানোর লড়াইয়ের নেতা!

গত কয়েকদিন থেকে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে উত্তাল নেপাল। ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে হিমালয়ের কোলের এই দেশটি নিজেদের প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে।

নেপালে উলটপুরাণ, প্রাক্তন মাও গেরিলা আজ রাজতন্ত্র ফেরানোর লড়াইয়ের নেতা!
  • ৩১ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google
কাঠমাণ্ডু, ৩১ মার্চ: গত কয়েকদিন থেকে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে উত্তাল নেপাল। ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে হিমালয়ের কোলের এই দেশটি নিজেদের প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। অথচ সেই রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে রক্ত ঝড়ল নেপালে! গত শুক্রবার কাঠমাণ্ডুতে রাজতন্ত্রপন্থীদের বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। প্রাণ হারান তিন জন। আর এই আন্দোলনের নেতা হিসেবে এমন একজনের নাম সামনে এসেছে যিনি একসময় রাজতন্ত্র হটাতে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। প্রাক্তন মাওবাদী গেরিলা দূর্গা প্রসাইকে ঘিরে বর্তমানে চর্চা তুঙ্গে হিমালয়ের এই দেশটিতে। গত শুক্রবারের ঘটনার পর থেকে আত্মগোপন করেছেন দূর্গা।
 
বছর ১৫ আগেও পুষ্প কমল দহল প্রচণ্ড এবং কে পি ওলির মতো একদা মাওবাদী নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীদের  সঙ্গে নিয়মিত দেখা গিয়েছে দূর্গা প্রসাইকে। তিনিই আজ রাজতন্ত্রের ভক্ত হয়ে পড়ায় বিস্মিত অনেকে। বিশেষজ্ঞদের মতে, রাজতন্ত্রের অবসানের এত বছর পরেও নেপালে এখনও রাজনৈতিক স্থায়িত্ব না ফেয়ার ফলে বহু মানুষ অসন্তুষ্ট। যে কারণে রাজতন্ত্রের প্রতি সাধারণ মানুষের একাংশের মধ্যে মোহ দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ