Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীর পোস্টে লাভ রিয়াক্ট প্রাক্তন প্রেমিকার, প্রতিবাদ করতেই স্ত্রীকে মারধর, জখম শিশুকন্যা

স্বামীর সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিয়াক্ট’। আর সেই নিয়েই শুরু পারিবারিক অশান্তি। প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হলেন স্ত্রী।

স্বামীর পোস্টে লাভ রিয়াক্ট প্রাক্তন প্রেমিকার, প্রতিবাদ করতেই স্ত্রীকে মারধর, জখম শিশুকন্যা
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: স্বামীর সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিয়াক্ট’। আর সেই নিয়েই শুরু পারিবারিক অশান্তি। প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হলেন স্ত্রী। এমনকী ওই মারধরের মাঝে পড়ে মাথা ফেটে গেল শিশুকন্যারও। ঘটনায় জখম তিন জনকে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করতে হয়। শনিবার রাতে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেমটিয়ার ওভারব্রিজ-সংলগ্ন এলাকার এক যুবকের বিয়ে হয়েছে দু’বছর আগে। যুবক নিয়মিত সেশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। শনিবার রাতে তাঁর স্ত্রী দেখেন স্বামীর পোস্টে ‘লাভ রিয়াক্ট’ দিয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা। এদেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্ত্রী। তাঁর অভিযোগ,প্রাক্তন প্রেমিকা কেন স্বামীর ছবিতে লাভ রিয়াক্ট দেবে?—এই প্রশ্ন তুলতেই স্ত্রীর উপর চড়াও হন স্বামী। মহিলার ফোনে খবর পেয়ে তাঁর দিদি ছুটে এলে ননদ তাঁর দিদির উপরও হামলা চালায় বলে অভিযোগ। তাঁদের ধস্তাধস্তির মাঝে বধূর মেয়ের মাথায় আঘাত লাগে এবং ফেটে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। খবর যায় ধূপগুড়ি থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম তিন জনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠায়।  জখম বধূ বলেন, দীর্ঘদিন ধরেই আমার স্বামী তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখে। আগেও এবিষয় নিয়ে অশান্তি হয়েছে। শনিবার আমি স্বামীর ছবিতে লাভ রিয়াক্ট এবং ‘হাই, কেমন আছো’—এই মেসেজ দেখি। প্রশ্ন করতেই আমাকে মারধর করা হয়। দিদি এলে তাকেও মারধর করা হয়। সেই ধাক্কাধাক্কিতেই আমার মেয়ের মাথা ফেটে যায়।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্বামী। তাঁর দাবি, কে লাভ রিয়াক্ট দিয়েছে, আমি জানি না। স্ত্রীকে বলেছিলাম ব্লক করতে। কিন্তু উল্টে তাঁর দিদি এসে আমার উপর চড়াও হয়। ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মেটানোর চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ