নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মাসখানেক আগে কাকদ্বীপে ভোটের ফর্ম পরীক্ষা করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যার দরুণ একাধিক সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার আরও এক সরকারি কর্মীর ভূমিকাকে স্ক্যানারে আনা হয়েছে। জানা গিয়েছে, কাকদ্বীপ ব্লকের ওই আধিকারিক বদলি হওয়ার পরও তাঁর লগইন আইডি খুলে ভোটের ফর্ম যাচাই করা হয়েছে। কে বা কারা তা করেছেন, সেটাই এখন তদন্তের বিষয়। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই কাজের জন্য যে ফোন নম্বর ব্যবহার করা হয়েছে, সেটি কার তা এখনও স্পষ্ট হয়নি। সেই রহস্য উন্মোচনে প্রশাসনের আধিকারিকরা তদন্ত চালিয়ে যাচ্ছেন। বিষয়টি থানাকেও জানানো হয়েছে বলে খবর।



