Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে স্কটিশ চার্চে শুরু ‘এসো বাংলা শিখি’

লত বিদেশিদের অনলাইনে বাংলা ভাষা শেখাতে উদ্যোগ নিয়েছিল কলকাতার স্কটিশ চার্চ কলেজ। সেই মতো ‘এসো বাংলা শিখি’ প্রকল্প শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার থেকে।

আজ থেকে স্কটিশ চার্চে শুরু ‘এসো বাংলা শিখি’
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মূলত বিদেশিদের অনলাইনে বাংলা ভাষা শেখাতে উদ্যোগ নিয়েছিল কলকাতার স্কটিশ চার্চ কলেজ। সেই মতো ‘এসো বাংলা শিখি’ প্রকল্প শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার থেকে। তিন ধাপের কোর্সটির লেভেল ওয়ান শুরু হচ্ছে এদিন। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায় বাংলা পড়া এবং লেখা শেখার কোর্সটি চালু করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের ওয়েবসাইট থেকেই এই কোর্সে ভর্তির আবেদন করা যাচ্ছে। মূলত ইসকনের বিদেশি ভক্তদের প্রাথমিকভাবে শিক্ষার্থী হিসেবে পাওয়ার আশা করছে তারা। প্রসঙ্গত, ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ এই কলেজেরই পড়ুয়া ছিলেন। তাঁর শিষ্যদের মধ্যে তাই স্কটিশ চার্চ কলেজ এবং বাংলা ভাষা নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে। তবে উৎসাহী যে কেউ এই ভাষা শিক্ষার কোর্সে নাম নথিভুক্ত করতে পারবেন। কোর্স সম্পূর্ণ করবার পর শংসাপত্রও পাবেন শিক্ষার্থীরা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ