Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

এসইউসির সভা, কংগ্রেসের বিক্ষোভ

এসইউসির সভা, কংগ্রেসের বিক্ষোভ
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: অভয়ার ন্যায় বিচারের দাবি এবং মেদিনীপুরে বিষাক্ত স্যালাইনে রোগী মৃত্যুর প্রতিবাদে পথসভা করল এসইউসি। রবিবার বিকেলে মাটিয়ারি পঞ্চায়েতের রামসীতা মাঠে এই কর্মসূচি হয়।‌ উল্লেখ্য, আগামী ২১ জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে এসইউসি। সেখানে বিদ্যুতের স্মার্ট মিটার, জাতীয় শিক্ষানীতি বাতিল, ফসলের ন্যায্য দাম এবং সারের কালোবাজারির প্রতিবাদে সেই মিছিল করা হবে। 
Advertisement
তারই সমর্থনে এদিন মাটিয়ারিতে পথসভা করা হয়। এছাড়া জেলার বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে প্রচার করা হয়েছে। 
রবিবার সন্ধ্যায় কালীগঞ্জের পলাশী ফুলবাগান মোড়ে ব্লক কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হয়। আরএসএস প্রধান মোহন ভাগবতের কুশপুতুল পোড়ানো হয়। সম্প্রতি রাম মন্দির উদ্বোধনের দিনকে স্বাধীনতা দিবস হিসেবে পালনের কথা বলেছিলেন আরএসএস প্রধান। তার প্রতিবাদেই এই কর্মসূচি পালন করে হাতশিবির।
Advertisement
সম্পর্কিত সংবাদ