Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

এটিএম কার্ড নিয়ে ধোঁয়াশায় ইপিএফও

ঘোষণা মতো হাতে রয়েছে আর দিন পনেরো সময়। কিন্তু তা সত্ত্বেও ইপিএফের এটিএম কার্ড নিয়ে এখনও অন্ধকারেই রয়েছেন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) আধিকারিকরা।

এটিএম কার্ড নিয়ে ধোঁয়াশায় ইপিএফও
  • ১৮ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘোষণা মতো হাতে রয়েছে আর দিন পনেরো সময়। কিন্তু তা সত্ত্বেও ইপিএফের এটিএম কার্ড নিয়ে এখনও অন্ধকারেই রয়েছেন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) আধিকারিকরা। এই সংক্রান্ত ঘোষণাটুকুই সার। বাস্তবে কাজ সেভাবে প্রায় কিছুই এগোয়নি। তবে শুধুমাত্রই এটিএম কার্ড নয়। কর্মী পিএফে (ইপিএফ) ইউপিআই লেনদেন নিয়েও সেই ধোঁয়াশাই রয়ে গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ