Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় ভাগাড় পরিস্থিতি দেখতে পরিবেশকর্মী

হাওড়ায় ভাগাড় পরিস্থিতি দেখতে পরিবেশকর্মী
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পরিবেশ আদালতের নির্দেশে শনিবার হাওড়ায় ভাগাড় পরিস্থিতি দেখতে গেলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। ২০ মার্চ হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ে ভয়াবহ ভূমিধস নেমেছিল। তারপর বিস্তীর্ণ এলাকা দূষিত ও ধসপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই ঘটনার পর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ইস্টার্ন জোন বেঞ্চে একটি স্বতঃপ্রণোদিত মামলা হয়। তার প্রেক্ষিতে আদালত পরিবেশকর্মী সুভাষ দত্তকে ভাগাড় পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। এদিন সকালে বেলগাছিয়া ভাগাড়ের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে যান সুভাষবাবু। বিষাক্ত মিথেন গ্যাস ও ভূমির ভারসাম্য তারতম্যের জন্য আগামীতে বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত জাতীয় পর্যায়ের পরিবেশবিজ্ঞানী ও ভূতত্ত্ববিদদের হস্তক্ষেপ দাবি করেন। সুভাষবাবু বলেন, ‘গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেব। বছরের পর বছর ধরে বেলগাছিয়া ভাগাড়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তা সামলানোর মতো পরিকাঠামো পুরসভার কাছে নেই। জাতীয়স্তরের ভূবিজ্ঞানীদের পরামর্শ প্রয়োজন।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ